প্রেমিকাকে খুনের পর প্রেমিকের আত্মহত্যা

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩৪ PM
জয় বড়ুয়া ও অন্বেষা চৌধুরী

জয় বড়ুয়া ও অন্বেষা চৌধুরী © ফাইল ফটো

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

জয় বড়ুয়া পাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যার শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাস করেছে। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার (২৭ ফেব্রুয়ারি) মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়।

তিনি আরও বলেন, রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে যায়। এ সময় প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটির ধরন দেখে এটাই মনে হচ্ছে আপাতত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close