বইমেলায় মাস্ক না পরায় অভিনেত্রীকে জরিমানা, চ্যালেঞ্জ করে রিট

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৬ PM
বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বইমেলায় নারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা © ফাইল ফটো

বইমেলায় এক নারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ওই ঘটনার ভাইরাল ভিডিও সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন দায়ের করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে এক নারীকে মাস্ক না পরায় জরিমানা করা হয়। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন ওই নারী। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলেছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে?

পরে জানা যায় ওই নারী অভিনেত্রী নাফিজা তুষি। মাস্ক না পরায় তিনি ২০০ টাকা জরিমানা দেন।

এ বিষয়ে নাফিজা তুষি গণমাধ্যমকে বলেন, আমি ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, আমার যদি কোনো পানিশমেন্টও হয় সাইডে গিয়ে কথা বলেন। কিন্তু উনি বিষয়টি বারবার ঘুরাচ্ছিলেন। আমি দেখছিলাম, সামনে ভিডিও করা হচ্ছে। আমি ফাইনও দিয়েছি। মেলায় আরও মানুষ ছিল, যারা মাস্ক পরে নাই। সেটাও বলছি না। কিন্তু পারমিশন ছাড়া বিষয়টি কেন ভিডিও করবে?

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence