স্কুলছাত্রীকে অপহরণ করে থানায় ভিডিও কল, অপহরণকারী গ্রেপ্তার

২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৬ AM
জয়নাল আবেদিন জয়

জয়নাল আবেদিন জয় © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দশম শ্রেণির ছাত্রীকে (১৫) অস্ত্রের মুখে অপহরণ করে থানায় ভিডিও কল করা জয়নাল আবেদিন জয় (২২) নামের সেই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।

আরও পড়ুন: প্রতিদিন কেন খাবেন ডার্ক চকলেট

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আসামি জয়কে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকায় থেকে আসামি সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি তিনজনকে আসামি করে থানায় অপহরণ মামলা করা হয়। পরে ওই আসামি থানায় ভিডিও কল করে স্কুলছাত্রীকে বিয়ে করেছেন বলে দাবি করেন।

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close