২৮ লাখ টাকা পেলেন আলেশা মার্টের ৯ গ্রাহক

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০০ PM
আলেশা মার্ট

আলেশা মার্ট © লোগো

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা আলেশা মার্টের ৯ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ টাকা ফেরত দেওয়া হয়। পর্যায়ক্রমে এসএসএলে আটকে থাকা ৪২ কোটি টাকা গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেওয়া হবে। 

টাকা ফেরত প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। তার সুফল পাচ্ছে গ্রাহকেরা।’ 

এর আগে, কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত কিউকম গ্রাহকদের প্রায় ২৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজিটাল কমার্সের প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। একইভাবে আরও কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা ফিরিয়ে দিতে কাজ চলছে বলেও জানান তিনি। 

আলেশা মার্টের টাকা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সফিকুজ্জামান বলেন, পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলিশা মার্টের ৪২ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত ৩২ কোটি টাকা এবং জুলাই পরবর্তী সময়ে ১০ কোটি টাকা। আমরা প্রথম পর্বে এই ১০ কোটি টাকা ফেরত দেওয়া শুরু করলাম। বাকিটাও গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে। 

‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ …
  • ২৬ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ডিজেল মজুতের অভিযোগে ব্যবসায়ীকে ১০ হাজার জরিমা…
  • ২৬ মার্চ ২০২৬
মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জোবাইদা রহমানের সা…
  • ২৬ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, কর্মস্থল ঢা…
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ইসলামি আরবি বিশ্ববি…
  • ২৬ মার্চ ২০২৬
বাসডুবিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, দায়ীদের দৃষ্টান্তমূলক …
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence