কক্সবাজারে ৫ ভাই নিহতের ঘটনায় চালক গ্রেফতার

১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ AM
নিহত পাঁচ ভাই

নিহত পাঁচ ভাই © সংগৃহীত

বাবার শ্রাদ্ধের কাজ শেষ করে ফেরার সময়ে পিকআপ ভ্যান চাপায় নিহত পাঁচ ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। চালকের নাম সাহিদুল ইসলাম।

তিনি বলেন, চালক সাহিদুল ইসলামকে শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে। দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ৮ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন চার ভাই। পরে দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আহত আরেক ভাইয়ের মৃত্যু হয়। নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল ওইদিন রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। এলাকাবাসী ও পরিবারের ধারণা, তাদের হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সুরেশের মৃত্যুর একদিন আগেই তাদের বাড়িতে অজ্ঞাতনামা ২০/২৫ জন হামলা করেছিলো। এসময় তাদের ঘরবাড়ি ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধর করা হয়েছিলো। 

দুর্ঘটনার ১০ দিন আগে মারা যান বাবা সুরেশ শীল। তার শ্রাদ্ধের কাজে যান সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের ৯ জন সদস্য। এই ঘটনায় নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)।

সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে সুপেয় পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬