শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ PM
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক © সংগৃহীত

নারায়ণঘঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার কিশোরগঞ্জের ইটনা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম সাবিকুল। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরের একটি মাদ্রাসায় গত বছরের অক্টোবর মাস থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি বিকেলে সাবিকুল ওই শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটি চিৎকার করলে সাবিকুল কাউকে কিছু না জানানোর ভয়-ভীতি দেখিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে তিনি আত্মগোপন করেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৭ জানুয়ারি ফতুল্লার রঘুনাথপুরের একটি মাদ্রাসায় ৭ বছরের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন সাবিকুল। এ ঘটনায় শিশুর বাবা ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গত ২০ জানুয়ারি বাদী র‌্যাবের কাছেও অভিযোগ করেন।

আরও পড়ুন: হিজাব পরার দাবিতে আন্দোলনরত ৬ ছাত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস

পরে ছায়া তদন্তের মাধ্যমে পলাতক আসামি ২২ বছরের সাবিকুলকে র‌্যাব-১১ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081