লাইভে মাথায় পিস্তল ঠেকিয়ে নায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা

০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০ PM
আবু মহসিন খান ও রিয়াজ

আবু মহসিন খান ও রিয়াজ © সংগৃহীত

ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজের ফ্ল্যাটে বসে তিনি আত্মঘাতী হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম জানান, ধানমন্ডি ৭ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে একাই থাকতেন আবু মহসিন খান। ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে এসেছিলেন আবু মহসিন খান। এরপর নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান তিনি।

ফেসবুকে লাইভে এসে আবু মহসিন খান বলেন, আমার বয়স ৫৮ বছর। আমার খালা কিছুদিন আগে মারা গেছেন। তার একমাত্র ছেলে আমেরিকায় থাকে। কিন্তু সে খালাকে দেখতে এলো না। এর আগে আরও এক খালা মারা গেছেন, তার বেলায়ও এমন ঘটেছে।

আবু মহসিন খান ফেসবুক লাইভে আরও উল্লেখ করেন, তিনি ক্যানসার আক্রান্ত। তিনি ফ্ল্যাটে একাই থাকেন। বাবা ও ভাইয়েরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও লাইভে অভিযোগ তোলেন তিনি।

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950