১৪ লাখ টাকায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দিতেন তিনি

২৯ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ PM

© সংগৃহীত

সহকারী শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাইয়ে দিতেন বাবুল হোসেন বাবু (৪১) নামে এক ব্যক্তি। এ নিয়ে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়েও নিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতার বাবুল হোসেন বাবু রাজশাহীর বাগমারা উপজেলার বড়সগুনা এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, নিয়োগ পাইয়ে দেওয়ার শর্তে তারিফ রব্বানী নামে এক চাকরি প্রত্যাশীর সঙ্গে বাবুল হোসেন ১৪ লাখ টাকা চুক্তি করেন। এর মধ্যে ব্যাংক চেক ও নগদে ১০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে নিয়োগে রবিউল ইসলাম নামে আরেক চাকরি প্রত্যাশির কাছ থেকে ৯ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেন।

ওই সময় রবিউলকে সেনাবাহিনীর অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র দিয়েছিলেন এই প্রতারক। অভিযোগ পেয়ে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবুল হোসেন প্রতারণ মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়।

৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close