শিক্ষকের স্ত্রীকে গলা কেটে হত্যা

২৮ জানুয়ারি ২০২২, ১০:১১ PM
মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার © প্রতীকী

নরসিংদী শহরের একটি বাসা থেকে মানসুরা আক্তার (২৫) নামে এক শিক্ষকের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের সাটিরপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ও দাম, কমছে মান 

নিহত মানসুরা আক্তার শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান হিমেলের স্ত্রী ও পাঁচদোনা এলাকার মজিবুর রহমানের মেয়ে। 

পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে থাকা শিক্ষক মশিউর রহমান হিমেল শুক্রবার দুপুর থেকে স্ত্রীকে বারবার ফোন করে না পেয়ে শ্বশুর বাড়িতে ফোনে জানান। পরে মানসুরার বড় ভাই ও স্থানীয়রা চারতলা ওই বাড়ির নিচতলার বাসায় গিয়ে দরজা খোলা অবস্থায় একটি কক্ষে মানসুরার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এবং মানসুরার শিশু সন্তানকে বাড়ির সামনের একটি দোকানে দাঁড়ানো অবস্থায় পায়। এ সময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরির্শন করে সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: সাড়ে ৩ বছর ক্রিকেটে নিষিদ্ধ টেইলর

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬