বিয়েতে দেরি, অভিমানে মাহফুজের আত্মহত্যা

২৭ জানুয়ারি ২০২২, ০৫:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জে বিয়ে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এক যুবক। তার নাম মাহফুজ মিয়া (২০)। তিনি ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের ইকবাল মিয়ার ছেলে। নিহত ওই যুবক একজন নির্মাণশ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সম্ভুপুর এলাকার একটি গাছ থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ভৈরব থানার উপপরিদর্শক বাপ্পি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের বাবা ইকবাল মিয়া জানান, সকালে ছেলে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর খবর পাই, ছেলে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বিয়ে না করানোর কারণে অভিমান করে আত্মহত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিয়ের জন্য বউ খুঁজছিলাম। বললেই তো বউ পাওয়া যায় না।

আরও পড়ুন: উপাচার্যদের সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা হয়নি

ভৈরব থানার উপপরিদর্শক বাপ্পি জানান, বেলা ১১টায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাই। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬