রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

২৪ জানুয়ারি ২০২২, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাদারীপুরের নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ী পৌঁছে দেয়ার কথা বলে রাস্তা থেকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ জানুয়ারি) শিবচর উপজেলার মাদবরকান্দি এলাকার এক কলাবাগানে নিয়ে ওই তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালায় বখাটেরা। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রধান আসামি নাহিদ শেখকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বন্ধু, পরীক্ষায় অংশ নিলেন না ১৩৪ জন

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মফিতুল্লাহ হাওলাদারকান্দি গ্রামে। রাজারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সে। শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে স্থানীয় বখাটে নাহিদ শেখ ও আল আমিন হাওলাদার একটি মোটরসাইকেলে করে এসে তার পথ আটকায়। এরপর মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মোটরসাইকেলে তুলে নেয়।

মেয়েটিকে পার্শ্ববর্তী সন্ন্যাসীরচরের মাদবরকান্দির একটি কলাবাগানে নিয়ে যায় তারা। সেখানে তাকে ‘ধর্ষণ’ করে নাহিদ। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

আরও পড়ুন: উপাচার্যের পদত্যাগের দাবি অযৌক্তিক: শিক্ষা উপমন্ত্রী

আটক নাহিদ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের কায়ুম শেখের ছেলে। অপর আসামি আল আমিন পলাতক। সে একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

বিয়ের সংবাদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে স্বামীর ছবি শেয়ার করলেন ল…
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence