সার্টিফিকেট খুঁজে না পাওয়ায় প্রধান শিক্ষকের ওপর হামলা

১৩ জানুয়ারি ২০২২, ০৯:৩৪ AM
আহত প্রধান শিক্ষক

আহত প্রধান শিক্ষক © ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরের আশাননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের ওপর হামলা চালিয়েছে তারই স্কুলের শিক্ষার্থী। ৮ম শ্রেণির সার্টিফিকেট দিতে না পারায় হামলার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার (১২ জানুয়ারি) মিরপুর থানায় অভিযোগ করেছেন আহত ওই প্রধান শিক্ষক। হামলাকারীর নাম রাসেল।

জানা যায়, ১১ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার সময় মিরপুর উপজেলার আশাননগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় উক্ত এলাকার আব্দুস সাত্তারের ছেলে রাসেল ও তার লোকজন। এ সময় এলাকাবাসী আহত শিক্ষককে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শিক্ষক কুতুব উদ্দিন জানান, রাসেল অষ্টম শ্রেণির পাশের সার্টিফিকেট নেওয়ার জন্য বিদ্যালয়ে গেলে পুরাতন খাতায় তার নাম খুঁজে না পাওয়ায় সার্টিফিকেট দিতে বিলম্ব হয়। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।

এ বিষয়ে মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আকরাম হোসেন জানান, প্রধান শিক্ষকের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তপূর্বক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাত্রাবাড়ীতে উল্টোপথে আসা ট্রাকের চাপায় নিহত ২
  • ০৪ এপ্রিল ২০২৬
আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে জয়ী বিএনপি, জামায়াত-আ.লীগ সম…
  • ০৪ এপ্রিল ২০২৬
ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: …
  • ০৪ এপ্রিল ২০২৬
একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র,…
  • ০৪ এপ্রিল ২০২৬
কর্মীসভার ১ বছরেও কমিটি পায়নি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল
  • ০৪ এপ্রিল ২০২৬
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের ধ…
  • ০৪ এপ্রিল ২০২৬