ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ PM
মোহাম্মদ মারুফ

মোহাম্মদ মারুফ © সংগৃহীত

নোয়াখালী শহরের একটি মাদ্রাসায় এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল ওই ছাত্রের বাবা গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন।

গ্রেপ্তার শিক্ষকের নাম মোহাম্মদ মারুফ (২২)। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর আজ দুপুরে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদ মারুফ ওই ছাত্রের কক্ষে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রের বাবার অভিযোগ, ঈদের ছুটিতে তার ছেলে বাড়িতে যাওয়ার পরে তিনি লক্ষ করেন সে মানসিকভাবে ভেঙে পড়েছে, ঠিকমতো কারও সঙ্গে কথা বলছে না। এ বিষয়ে বারবার জানতে চাওয়া হলে একপর্যায়ে সে মাদ্রাসায় শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করে। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছে।

জানতে চাইলে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) শ্রী রামচন্দ্র ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত শিক্ষককে গতকাল রাতে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে ওই মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

যুক্তরাষ্ট্রের এফ–৩৫বি বোমারু বিমান বিধ্বস্ত
  • ০১ আগস্ট ২০২৬
নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়ালধসে প্রাণ গেল নির্মাণশ্রমি…
  • ০১ আগস্ট ২০২৬
এনএসইউতে স্থাপত্য বিভাগের অ্যালামনাই উৎসব ‘আর্কি করি’ শুরু
  • ০১ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬