সমাজসেবা অধিদফতর

চাকরির প্রলোভনে ৫৭ লাখ টাকা ঘুষ লেনদেন, দুদকের মামলা

১০ জানুয়ারি ২০২২, ০৪:১৪ PM
সমাজসেবা অধিদফতরের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা

সমাজসেবা অধিদফতরের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা © ফাইল ফটো

চাকরির প্রলোভন দেখিয়ে প্রার্থীদের কাছ থেকে ৫৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সমাজসেবা অধিদফতরের দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (১০ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপপরিচালক মো. মোনায়েম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, সমাজসেবা অধিদফতরে চাকরি দেওয়ার কথা বলে মেহেদী হাসানসহ আরও কয়েকজন প্রার্থী ও তাদের স্বজনদের কাছ থেকে ৫৭ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা হয়েছে। 

আসামিরা হলেন, সমাজসেবা অধিদফতরের প্রধান সহকারী মো. গোলাম ফারুক ও উচ্চমান সহকারী মাহমুদুল হাসান সেলিম।

মামলার বিবরণে জানা যায়, মো. গোলাম ফারুক ও মাহমুদুল হাসান সেলিমের বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ২২ ডিসেম্বর গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থী সৈয়দ মেহেদি হাসান। অভিযোগটি দুদকের শিডিউলভুক্ত হওয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়।

দুদক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ জানুয়ারি সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী ইউনিয়ন (স্থায়ী রাজস্ব) পদে ৪৬৩টি পদসহ অন্যান্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে আসামিরা প্রার্থীদের চাকরির নিশ্চয়তা দিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়সহ বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা নিতে থাকে। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে ২০২১ সালের ২৪ ডিসেম্বর শেরে বাংলা নগরে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে আসামি মো. গোলাম ফারুক ও মাহমুদুল হাসান সেলিমের কাছ থেকে ৫৭ লাখ টাকা জব্দ করে। অনুসন্ধানে ঘুষ নেওয়ার প্রমাণ পাওয়ায় দণ্ডবিধির ১৬১, ১৬৫, ৪২০, ১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করে দুদক।

চার বছরেও শুরু হয়নি সাক্ষ্য, বিচারের আশায় কোর্টে ঘুরছেন ৭১ …
  • ১৩ নভেম্বর ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিতুমীর কলেজ শিক্ষার্থী ও রেস্টুরে…
  • ১৩ নভেম্বর ২০২৬
জাকির নায়েককে আরও ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে নিহত বিএনপি নেত…
  • ১৩ নভেম্বর ২০২৬
চিকিৎসাব্যবস্থায় এমন জট— মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের ২০তম বৈজ্ঞানিক সেমিন…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950