ফ্যানের সঙ্গে ঝুলছিল গীতিকার রাসেলের লাশ

৩১ ডিসেম্বর ২০২১, ০৩:৪৮ PM
গীতিকার মেহবুবুল হাসান রাসেল

গীতিকার মেহবুবুল হাসান রাসেল © ফাইল ছবি

‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’ গানের গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাসেল ও’নীল নামে পরিচিত ছিলেন এ গীতিকার।

এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। রাসেলের ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়।’ হাতের লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তার পরিজন ও বন্ধুরা। তবে পুলিশ বিষয়টি আরও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ এসএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে ৪ ছাত্রীর আত্মহত্যা

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রাতের খাবার শেষে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন। গানের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনের জিংগেলও লিখেছেন তিনি। তার লেখা অধিকাংশ গানই দলছুট এবং বাপ্পা মজুমদারের গাওয়া।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬