ফেনসিডিল হাতে জেলা ছাত্রলীগ সভাপতি, ভিডিও ভাইরাল

২২ ডিসেম্বর ২০২১, ০৫:৫১ PM
 জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার © সংগৃহীত

ফেনসিডিলের বোতল হাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে বেশকিছু ফেসবুক আইডি থেকে এ ভিডিও প্রকাশ করা হয়। তবে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদারের দাবি, এ ছবি কেউ এডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ভিডিওতে দেখা যায়, ফেনসিডিলের বোতল হাতে নিয়ে আম বাগানে হাঁটছেন ছাত্রলীগ নেতা নাহিদ শিকদার এবং মাদকসেবনের জন্য প্রস্তুত হচ্ছেন।

এর আগেও নাহিদ শিকদারের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ে সহযোগিতার অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে নাহিদ শিকদার বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল সম্মান নষ্টের লক্ষ্যে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬