পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২৬ নভেম্বর ২০২১, ০৯:১৮ PM
স্কুলছাত্রী ধর্ষণ

স্কুলছাত্রী ধর্ষণ © প্রতীকি ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকেলে পুলিশ নিশ্চিত করে এ সব তথ্য সাংবাদিকদের জানান। 

অভিযুক্ত খায়রুল ইসলাম (২৮) পেশায় একজন শ্রমিক। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। খায়রুল ইসলাম শিবগঞ্জ পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া মহল্লার রাজমিস্ত্রী আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, শিবগঞ্জের ওই ছাত্রী (১৪) বুধবার সকালে স্কুলে বার্ষিক পরীক্ষা দিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত খায়রুল ইসলাম তাকে ডেকে নিয়ে যায় তাদের ভাড়া বাড়িতে। এ সময় বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা ছিল না। এই সুযোগে 'বিয়ের প্রলোভন' দিয়ে খায়রুল ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে খায়রুল তার সহযোগী কয়েকজনকে সঙ্গে নিয়ে দহিলা ঈদ মাঠ এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যান। পরে ওই কিশোরী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ধর্ষণের বিষয়টি জানালে তার বাবা থানায় এসে ধর্ষণের মামলা করেন।

শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, 'এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।'

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence