সপ্তম শ্রেণির স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

২১ নভেম্বর ২০২১, ০৯:১৫ AM
পাবনা

পাবনা © ফাইল ছবি

পাবনার আতাইকুলায় কৌশিক হোসেন (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার আতাইকুলা থানা বনগ্রাম গাংগুহাটি গ্রামের বামন ডাঙ্গার একটি বাগান থেকে স্কুলছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কৌশিক গাংগুহাটি গ্রামের মো. হারুন প্রধানের ছেলে ও স্থানীয় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানান, রাতে গ্রামের লোকজন রাস্তার পাশের মেহগনি বাগান দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে মাইকিং করেন। নিহতের পরিবারসহ প্রতিবেশীরা গিয়ে  মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন।

নিহতের মা জাহানারা খাতুন জানান, শনিবার সকালে তার ছেলে কৌশিক বাড়ি থেকে বের হয়। সারাদিন বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। রাতে মাইকিং শুনে ঘটনাস্থলে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে যান।

তিনি আরো জানান, তার ছেলে কৌশিক খুবই মেধাবী ছাত্র। তাকে কেউ পরিকল্পিতভাবে খুন করেছে। তবে কারা কেন কৌশিককে খুন করেছে তা তিনি জানেন না। তবে তিনি ছেলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আতাইকুলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কৌশিককে শত্রুতাবশতঃ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টাসহ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence