স্কুলশিক্ষিকা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

০৮ নভেম্বর ২০২১, ০৬:৫৬ PM
 মৃত্যুদণ্ডের নির্দেশ

মৃত্যুদণ্ডের নির্দেশ © প্রতীকি ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চার বছর আগের স্কুলের শিক্ষিকা রুমি বড়ুয়াকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত রিন্টু বড়ুয়া উপজেলার বেতাগি এলাকার কনক বড়ুয়ার ছেলে।

আজ সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত তার ফাঁসির রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পিপি রতন চক্রবর্তী বলেন, স্ত্রীকে নিজ বাড়িতে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাবেক সেনা সদস্য রিন্টু বড়ুয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

মামলার এজাহারে জানা গেছে, স্ত্রী বান্দরবানের স্কুল শিক্ষিকা রুমি বড়ুয়ার সঙ্গে জায়গা কেনা নিয়ে বিরোধ ছিল রিন্টুর। এর জের ধরে ২০১৭ সালের ১৩ অগাস্ট বেতাগির বাড়িতে পরিকল্পিতভাবে রুমিকে নিয়ে যাওয়া হয়।

মোবাইল ফোন নিয়ে রুমি যখন ব্যস্ত তখন রিন্টু এন্টিকাটার দিয়ে ঘাড়ে ও গলায় আঘাত করে তাকে হত্যা করেন। ঘটনাটিকে ডাকাতি বলে চালানোর চেষ্টা করেন তিনি। এই ঘটনার পরদিন রুমির বড়ভাই মনোজ বড়ুয়া বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলার পর পুলিশ রিন্টুকে গ্রেপ্তার করে।

২০১৭ সালের ১৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় হয়।

ট্যাগ: মৃত্যু
না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬