স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি নথি গায়েব

৩০ অক্টোবর ২০২১, ০২:২৩ PM
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে মর্মে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই জিডি করা হয়।

এ খবর নিশ্চিত করেছেন শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। আগামীকাল রোববার থেকে তদন্ত কাজ শুরু হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যেই বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম ও সিআইডির ফরেনসিককে বিভাগ অবহিত করা হয়েছে।

জিডিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬