প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট, ক‌লেজশিক্ষক আটক

২৪ অক্টোবর ২০২১, ১১:৩৫ AM
 রুহুল আমিন‌

রুহুল আমিন‌ © ফাইল ছবি

কি‌শোরগ‌ঞ্জে ফেসবু‌কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট শেয়ার করার অভিযোগে রুহুল আমিন‌ নামে এক কলেজশিক্ষককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (২৩ অ‌ক্টোবর) রাত ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ শহ‌রের আখড়াবাজার এলাকা থে‌কে তা‌কে আটক ক‌রে পুলিশ।‌ হো‌সেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোস্তা‌ফিজুর রহমান আটকের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ জানায়, গত ১৪ অ‌ক্টোবর ‘স্ব‌প্নের পৃ‌থিবী অন্ধকার’ না‌মে এক‌টি আই‌ডি থে‌কে প্রধানমন্ত্রীর ছ‌বি ব্যবহার ক‌রে কটূক্তিমূলক এক‌টি পোস্ট দেওয়া হয়।‌ হো‌সেনপুর ম‌হিলা ডিগ্রি ক‌লে‌জের প্রভাষক রুহুল আমিন ওই পোস্টটি তার নি‌জের ফেসবুক আই‌ডি‌তে শেয়ার ক‌রেন। বিষয়‌টি প্রশাস‌নের নজ‌রে এ‌লে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌কে আটক করা হয়।

এ ব্যাপা‌রে হো‌সেনপুর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্…
  • ১৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
  • ১৪ এপ্রিল ২০২৬
বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • ১৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দিবে হোন্ডা, আবেদন শেষ ২৪ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
করোনার ভ্যাকসিনের কারণে ওয়ার্নের মৃত্যু—দাবি ছেলের
  • ১৪ এপ্রিল ২০২৬