করোনার ভ্যাকসিনের কারণে ওয়ার্নের মৃত্যু—দাবি ছেলের

১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ PM
শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন © সংগৃহীত

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে। তার ছেলে জ্যাকসন ওয়ার্ন দাবি করেছেন, করোনার টিকা তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। সে সময়ের সরকারি ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে সম্প্রতি এক আলোচনায় জ্যাকসন ওয়ার্ন বলেন, ‘আমি নিশ্চিতভাবেই মনে করি টিকার সঙ্গে (বাবার মৃত্যুর) সম্পর্ক ছিল, এবং এখন এটি বলা আর বিতর্কিত নয়।’ তার দাবি, যদি তার বাবার কোনো অন্তর্নিহিত শারীরিক সমস্যা থেকেও থাকে, টিকা সেটিকে আরও বাড়িয়ে দিতে পারে।

তিনি জানান, বাবার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তিনি সরকার, করোনা ও টিকাকে দায়ী করেছিলেন। এমনকি রাষ্ট্রীয় স্মরণসভায়ও এই অভিযোগ তুলতে চেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তা করেননি।

বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন জ্যাকসন। তিনি স্বীকার করেন, শেন ওয়ার্ন ধূমপান ও মদ্যপান করতেন। তবে এটিকে তিনি স্বাভাবিক অভ্যাস হিসেবেই দেখেন। তার ভাষায়, ‘অনেক মানুষই এসব অভ্যাস নিয়েও দীর্ঘদিন বেঁচে থাকেন। আমার কাছে মনে হয়েছে, বাবা তখন ভালো অবস্থায়ই ছিলেন।’

টিকা প্রসঙ্গে তিনি বলেন, তার বাবা তিন বা চারটি মাত্রা নিয়েছিলেন, যদিও তা নিতে খুব একটা আগ্রহী ছিলেন না। কাজের প্রয়োজনেই তাকে টিকা নিতে হয়েছিল বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ক্যারিয়ারে শেন ওয়ার্ন ১৪৫টি টেস্ট ও ১৯৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০১টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে তার ৭০৮ উইকেট, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬