চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পরে হত্যা, আটক ১

২৪ অক্টোবর ২০২১, ১২:৩২ AM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভক্তবাড়ি এলাকায় ঘটা এ ঘটনার পরে শনিবার (২৩ অক্টোবর) পুলিশ অভিযুক্ত প্রধান আসামিকে আটক করেছে।

নিহত সামিয়া আক্তার (৯) মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।  

নিহত শিক্ষার্থীর মা পারুল বেগম জানান, তিনি রূপগঞ্জ ইউনিয়নের ভক্তবাড়ি এলাকার সেলিম মিয়ার স্ত্রী। গত শুক্রবার সকাল ৬টার দিকে তার দুঃসম্পর্কের চাচা কাঞ্চন ও পৌরসভার কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোশারফ হোসেন তাদের বাড়িতে আসেন।

এক পর্যায়ে মোশারফ তার মেয়ে সামিয়াকে চিপস কেনার কথা বলে বাইরে নিয়ে যায়। এরপর থেকে মেয়েকে দেখেননি তিনি। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে রূপগঞ্জ থানায় অপহরণের অভিযোগ এনে মোশারফসহ আরও অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দেন পারুল বেগম।

পুলিশ জানায়, পরদিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভক্তবাড়ি এলাকায় মোশারফকে ঘুরতে দেখে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাতে শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে মোশাররফ। পরে তার দেখা তথ্য মতে বিকালে জাঙ্গীর এলাকায় আনন্দ পুলিশ হাউজিং নামক আবাসন কোম্পানির ভেতর কাশবন থেকে সামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ঘাতক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬