পাত্র দেখাতে নিয়ে কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ঘটক গ্রেফতার

১৭ অক্টোবর ২০২১, ০১:১৫ PM
কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ © সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে এক কলেজছাত্রীকে পাত্র দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণ করেছেন এক বোখাটে ঘটক। পরে থানা পুলিশ অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার এবং ঘটক শাহিনুর রহমানকে গ্রেফতার করেছে।

শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ঘটককে আটক করা হয়। গ্রেফতারকৃত শাহিনুর রহমান (৪৩) শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত মোবারক প্রাং এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীনুর রহমান ঘটকালি করে জীবিকা নির্বাহ করেন। একই উপজেলার মোকামতলা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রীর বাবার সাথে ঘটক শাহিনুরের পরিচয় হয়। সেই সূত্র ধরে ভালো ছেলের সাথে বিয়ে দেয়ার কথা বলে ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘটক শাহিনুর নিয়ে যান। গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পার হলেও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘটকের বাড়িতে গিয়ে ঘটককে না পেয়ে তাদের মনে সন্দেহ হয়। ঘটককে ফোন দিলে ফোন রিসিভ করেননি।

সূত্র থেকে আরও জানা যায়, কয়েকদিন ধরে ঘটক এবং ওই ছাত্রীর সন্ধান করতে গিয়ে জানতে পারে শিবগঞ্জ থানার রহবল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ঘটক তার মেয়েকে নিয়ে আত্মগোপন করে আছেন। শনিবার রাতে ওই ছাত্রীর বাবাসহ পরিবারের লোকজন খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ঘটক শাহিনুরকে আটক করে ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ঘটক ধর্ষককে গ্রেপ্তার করে এবং কলেজছাত্রীকে উদ্ধার করে।

ঘটক শাহিনুর ভালো ছেলের সাথে বিয়ের প্রলোভন দিয়ে ইতোপূর্বে আরো ৩ জনকে বিয়ে করেন। কিন্তু পরে কেউ তার সংসার করেনি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপহৃত কলেজছাত্রীকে ঘটক শাহিনুরের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শাহিনুরের বিরুদ্ধে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence