বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, যুবকের বিরুদ্ধে মামলা

১৪ অক্টোবর ২০২১, ০৫:৩৫ PM

© সংগৃহীত

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. মুন্না নামের ওই যুবকের ‍বিরুদ্ধে মামলা করেছে মেয়েটির বাবা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, গতকাল বুধবার (১৩ অক্টোবর) থানায় মামলা হয়েছে। আর আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে ওই কিশোরীর ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে সকালে ফেনী জেনারেল হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়।

মামলার আসামি মো. মুন্না ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মো. হেলাল মিয়ার ছেলে। মুন্নাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার বরাত দিয়ে ওসি নিজাম উদ্দিন জানান, স্থানীয় ফাজিলপুর ইউনিয়নের এক স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত মুন্না। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক করে ওই ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সে।

এরপর গত ২৬ সেপ্টেম্বর সকালে কৌশলে মেয়েটিকে বাড়ি থেকে বের করে ফেনী শহরে নিয়ে যায় মুন্না। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে শহরের মহিপাল এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সে। পরদিন ওই ছাত্রীকে বাড়ির কাছে নিয়ে ছেড়ে দিয়ে চলে যায় মুন্না। এ সময় মেয়েটি প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন মুন্নাকে আটক করে।

এরপর গ্রাম্য সালিশে ওই ছাত্রীর সঙ্গে মুন্নার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু মুন্না কৌশলে ওই স্থান থেকে পালিয়ে যায় মুন্না। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বুধবার থানায় মামলা করেন।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence