বৃদ্ধ বাবাকে শিক্ষক ছেলের নির্যাতন, ভিডিও ভাইরাল

১৩ অক্টোবর ২০২১, ১১:৪১ AM
নির্যাতনের ছবি

নির্যাতনের ছবি © সংগৃহীত

পাবনার চাটমোহরে ছেলের হাতে চরমভাবে নির্যাতনের শিকার হয়েছেন এক বাবা। বাবাকে লাথি মারাসহ বেশ কয়েকটি নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ঘটনায় বাবার দায়ের করা মামলায় শিক্ষক ছেলেটি এখন পুলিশ হেফাজতে আছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটে। একই দিন রাতে নির্যাতিত বাবা তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ছেলের নাম মো. মজনুর রহমান। সে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর পদে চাকরি করেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, মজনুর সকালে তার বাবার চাকরিস্থল যায়। সেখানে অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে। মোবাইল ফোনটি বাবার কাছ থেকে ছিনিয়ে নেন। পরে মোবাইল ফোনটি নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা বাধা দেন। তখন তিনি বাবাকে লাথি মারেন। এসময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও দস্তাদস্তিও করেন। পরে আশপাশের লোকজন এসে মজনুরকে নিবৃত করে পিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।

ঘটনার পর নির্যাতনের শিকার ওই বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তিনি চাটমোহর থানায় গিয়ে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় পুলিশ মজনুরকে ধরে থানায় নিয়ে আসে। রাত ১০টা পর্যন্ত উভয়ই থানায় অবস্থান করেন। পরে ছেলের নামে মামলা করেন বাবা।

এই বিষয় চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, ব্যাপারটি খুবই লজ্জাকর ও দুঃখজনক। একজন শিক্ষকের থেকে এমন আচরণ কাম্য নয়। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

এ বিষয় চাটমোহর থানার ওসি তদন্ত হাসান বাসির জানান, নির্যাতিত বাবা তার ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামি থানায় আছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬