অভিমান করে গায়ে আগুন ধরিয়ে নেয়া সেই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১২ অক্টোবর ২০২১, ০৪:২৭ PM
 ঈশিতা ইয়াসমিন সিমির আগুনে পুড়ে মৃত্যু

ঈশিতা ইয়াসমিন সিমির আগুনে পুড়ে মৃত্যু © প্রতীকি ছবি

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পরিবার বলছে, গত শনিবার লেখাপড়া নিয়ে মা বকা দেওয়ার পরে অভিমান করে ঈশিতা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ঈশিতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন

ঈশিতার চাচা মিজানুর রহমান জানান, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কোয়ার্টারে ঈশিতাদের বাসা। তার বাবা মো. ইদ্রিস ওই স্কুলে চাকরি করেন। শনিবার রাতে লেখাপড়াসংক্রান্ত বিষয়ে তার মা তাকে বকা দেন। এতে অভিমান করে ঈশিতা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঈশিতার বান্ধবী মারজান মেহজাবিন বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, পরিবার ও লেখাপড়া নিয়ে হতাশা ছিল তার মধ্যে। এ কারণে হয়তো এ ঘটনা ঘটতে পারে।’

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close