এখনো সন্ধান মেলেনি টাকা-শিক্ষাসনদ নিয়ে পালিয়ে যাওয়া ৩ কলেজছাত্রীর

০২ অক্টোবর ২০২১, ০৩:০৮ PM
নিখোঁজ ৩ কলেজছাত্রী

নিখোঁজ ৩ কলেজছাত্রী © ফাইল ছবি

এখানো সন্ধান মেলেনি বাসা থেকে টাকা, স্বর্ণালংকার ও শিক্ষা সনদ নিয়ে ‘পালিয়ে যাওয়া’ মিরপুরের তিন কলেজছাত্রীর। তবে পল্লবী থানা পুলিশ তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে, বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মামুন।

শনিবার (২ অক্টোবর) দুপুরে তিনি বলেন, তিন শিক্ষার্থীর সন্ধানে আমরা অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তবে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের শনাক্ত করতে সক্ষম হইনি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংশ্নিষ্টরা জানান, নিখোঁজ ছাত্রীদের মধ্যে একজন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, আরেকজন পল্লবী ডিগ্রি কলেজ এবং তৃতীয়জন দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী। তাদের বাসা পল্লবীর-১১ নম্বর সেকশনের সি-ব্লকে। সম্ভাব্য স্থানগুলোয় খোঁজ করে তাদের না পাওয়ায় এক ছাত্রীর মা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। তাতে তিনি প্রতিবেশী তরিকুল, তার ভাই রকিবুল ও কথিত টিকটক মডেল জিনিয়াকে অভিযুক্ত করেছেন। এই চক্রটি মেয়েদের বিদেশে পাঠানোর নামে প্রলুব্ধ করেছে এবং তাদের খপ্পরে পড়েই মেয়েরা বাসা ছেড়ে পালায় বলে অভিযোগ ওই মায়ের।

এদিকে নিখোঁজ হওয়ার তিনজনের মধ্যে এক ছাত্রীর মা পল্লবী থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে বলেন, আমি আমার মেয়েসহ তিনজনের সন্ধান চাই। আইনশৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হয়েছে তারা এ বিষয়টি দেখভাল করছে। আমার সন্তান যেন মায়ের কাছে ফিরে আসতে পারে- সে আশায় রয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় জিনিয়া, তরিকুল ও রকিবুল নামের তিন জন আমার মেয়ে ও তার দুই বান্ধবীকে বিদেশ যাওয়ার প্রলোভন দেখায়। সেই প্রলোভনে পড়েই তারা বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার সময় আমার মেয়ে বাসা থেকে ৬ লাখ টাকা, মেয়ের এক বান্ধবী তার বাসা থেকে আড়াই ভরি স্বর্ণ ও আরেক বান্ধবী ৭৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। শুধুমাত্র জিনিয়া, রকিবুল ও তরিকুলের প্রলোভনে পড়েই মেয়েরা এ ধরনের পথে পা বাড়িয়েছে।

 

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence