রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা

২৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬ PM
রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ © সংগৃহীত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রোহিঙ্গা শিবিরে বন্দুকধারীরা তার পরিচালিত সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) কার্যালয়ে তাকে গুলি করে।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ মুহিবুল্লাহকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মহিবুল্লাহকে রোহিঙ্গা শিবিরে এমএসএফের হাসপাতালে নিয়ে যাওয়ায়। এরপর তাকে কক্সবাজারে পাঠানো হয়েছে।

বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রতিনিধি হিসেবে তিনি ২০১৯ সালে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাত করেছিলেন। এছাড়া তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তার মৃত্যুর বিষয়ে ১৪ এপিবিএনের পুলিশ সুপার নাইমুল হক গণমাধ্যমকে জানান, প্রাথমিক খবরে জানা গেছে যে মহিব উল্লাহ কুতুপালং এক নম্বর শিবিরের ইস্ট ওয়েস্ট ব্লকের নিজের ঘর থেকে পাশেই তার সংগঠনের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা তিন চারজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
close