স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এসএমএস করে ডেকেছিল প্রেমিক

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ AM
পার্থ মন্ডল

পার্থ মন্ডল © ফাইল ফটো

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার মামলায় একমাত্র আসামি কথিত প্রেমিক পার্থ মন্ডলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন ডায়াগনোস্টিক সেন্টারের কর্মী পার্থ। পরে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে হত্যাকাণ্ডের শিকার ছাত্রীর বাবা বাদী হয়ে তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইলফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিবপদ মন্ডলের ছেলে পার্থ মন্ডলকে একমাত্র আসামি করে দেবহাটা থানায় হত্যা মামলা (নম্বর-১১) দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকে পার্থকে গ্রেফতারে দেবহাটাসহ সাতক্ষীরা শহরের সম্ভাব্য একাধিক স্থানে অভিযান চালিয়েছে দেবহাটা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একাধিক দল।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ পার্থ মন্ডলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের পর আসামি পার্থকে গ্রেফতারে একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে পুলিশ। সর্বশেষ মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে পলাতক পার্থ মন্ডলের অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে ভারতে পালানোর সময় কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পার্থকে সাতক্ষীরা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানান তিনি। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশে বের হয়ে রাতভর নিখোঁজ ছিল দশম শ্রেণির ওই ছাত্রী। পরদিন সকালে একই এলাকার তারক মন্ডলের জনমানবহীন পরিত্যক্ত বাড়ির সবজি বাগান থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লাশ থেকে কিছুটা দূরে পড়ে থাকা ভিকটিমের বই-খাতা, জুতা ও গোপনে ব্যবহার করা তার একটি মোবাইলফোন আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। ফোনের এসএমএসে দেখা যায়, নিখোঁজের আগ মুহূর্তে ওই ছাত্রীকে পরিত্যক্ত বাড়ির কাছাকাছি ডেকেছিল পার্থ।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence