স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৬ PM
রুমা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ

রুমা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ © প্রতীকী ছবি

বান্দরবানের রুমা উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে করা মামলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে রুমা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ওই শিক্ষকের নাম সমর কান্তি দত্ত (৫৬)। তিনি উপজেলার একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ছাত্রী ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। এরপর সে শিক্ষক সমর কান্তি দত্তের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়া শুরু করে। একদিন প্রাইভেট পড়ানোর সময় তিনি ছাত্রীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন। ভয়ে-লজ্জায় মেয়েটি ঘটনাটি কাউকে এত দিন জানায়নি।

এদিকে, ওই ঘটনার পর থেকে সমর দত্ত বিভিন্ন সময় বিয়ের কথা বলে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে যেতে বলতেন। কিন্তু মেয়েটি তার কাছে আর যাচ্ছিল না। গত বুধবার ভিডিও চিত্রটি মেয়েটির মুঠোফোনে পাঠান। মেয়েটি ঘটনা তার বড় বোনকে খুলে বলে।

এ ঘটনায় ওই ছাত্রীর বড় বোন গতকাল রাতে রুমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

রুমা থানার ওসি আবুল কাশেম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence