গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

২১ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৪ AM
নিহত বহ্নি দেবী চৌধুরানী ডিগ্রী কলেজের শিক্ষার্থী

নিহত বহ্নি দেবী চৌধুরানী ডিগ্রী কলেজের শিক্ষার্থী © প্রতীকী ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় বহ্নি আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মামুদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বহ্নি দেবী চৌধুরানী ডিগ্রী কলেজের শিক্ষার্থী এবং ওই ইউনিয়নের হারুন অর রশিদের মেয়ে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বহ্নি সোমবার বিকেলে দীর্ঘ সময় ঘরের দরজা না খুললে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। এসময় কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এলাকাবাসী বলছে, বহ্নি আত্মহত্যা করেছে। তবে কোন কারণ জানাতে পারেনি তারা।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬