স্কুলে টিকটক ভিডিও, অভিভাবক ডেকে সতর্ক

২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২ PM

© সংগৃহীত

ক্লাশরুমে স্কুলড্রেসে কয়েকজন ছাত্রী, চোখে কালো চশমা। সেখানে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে তৈরি করেছেন টিকটক ভিডিও। পরে ফেসবুকে সেটি হয়েছে ভাইরাল হলে নজর আসে কর্তৃপক্ষের।

টিকটক ভিডিওটি তৈরি করেছে কুমিল্লা নগরীর টমসমব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী। টিকটক ভিডিও তৈরি করা পাঁচ ছাত্রী এসএসসি পরীক্ষার্থী।

স্কুলের অধ্যক্ষ মোহা. শফিকুল আলম হেলাল বলেন, আমাদের স্কুলের পাঁচ শিক্ষার্থী ক্লাসে টিকটক ভিডিও তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানপ্রধান হিসেবে আমি খুব বিব্রত। তবে আমরা ওই শিক্ষার্থীদের বহিষ্কার করিনি। সর্বোচ্চ সতর্ক করেছি।

তিনি বলেন, ওই পাঁচ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনেছি। আমরা অভিভাবকদের সতর্ক করেছি। শিক্ষার্থীদেরও সতর্ক করেছি। আবার এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ যে কোনো কঠোর পদক্ষেপ নিতে বাধ্যা হবে।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬