গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৪ AM
স্কুলছাত্রের আত্মহত্যা

স্কুলছাত্রের আত্মহত্যা © প্রতীকী ছবি

মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পাওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্র। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লাহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিম হোসেন (১৩) লাহারকান্দি গ্রামের মহিন উদ্দিনের ছেলে এবং বাইশমারা মডেল একাডেমির শিক্ষার্থী। আজিমের বাবা মহিন উদ্দিন লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতের পিয়ন। পরিবারে তিন ভাইয়ের মধ্যে আজিম সবার বড় ছেলে।

পরিবার ও প্রতিবেশীদের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, ঘটনার আগে আজিমের মা তার ছোট ভাইদের টাকা দিচ্ছিলেন। এটি দেখে সেও মায়ের কাছ থেকে টাকা চায়। কিন্তু তাকে টাকা না দেয়ায় অভিমান করে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে রাখে।

কিন্তু দীর্ঘ সময় বন্ধ দরজার ভেতর থেকে আজিমের কোন সাড়া না পেয়ে তার মা চিৎকার শুরু করে। এসময় আশপাশের লোকজন গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে আজিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

এসআই ইয়াকুব আলী বলেন, ঘটনাস্থল গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। অভিমান করেই ছেলেটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।

জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬