স্কুলের আলমারিতে মিলল নির্বাচনের সিলমারা ব্যালট

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:১২ AM
স্কুলের আলমারিতে মিলল নির্বাচনের সিলমারা ব্যালট

স্কুলের আলমারিতে মিলল নির্বাচনের সিলমারা ব্যালট © সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে সিলমারা ২০০ ব্যালটের দুইটি মুড়িবই পাওয়া গেছে। জানা যায়, এটি আড়াই মাস আগের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ব্যালট। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ খান বলেন, স্কুলের দপ্তরি মিন্টু বয়াতী তালা বিহীন আলমারি থেকে কলম আনতে গিয়ে ব্যালটের দুটি মুড়িবই দেখতে পান। বিষয়টি আমাকে জানালে তাৎক্ষনিক আমি আলমারি থেকে ব্যালটের মুড়িবই বের করে এনে দেখি, তাতে ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদের প্রতীকে ১০০ ব্যালটের একটি ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার) পদের প্রতীকে ১০০ ব্যালটের একটি মুড়িবই রয়েছে। এতে সিল ও টিপসই থাকলেও কোনও ব্যালটে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর নেই। তাৎক্ষনিক বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিসহ শিক্ষা কর্মকর্তাকে জানাই।

এ ব্যাপারে মিন্টু বয়াতি বলেন, করোনার কারণে স্কুল ১৭ মাস বন্ধ ছিল। রোববার (১২ সেপ্টেম্বর) স্কুল খুলেছে। তবে এর মধ্যে গত ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিদ্যালয়ে ভোটকেন্দ্র করা হয়েছিল। শিক্ষকদের কলমের প্রয়োজন হলে আজ রোববার দুপুরে আলমিরা খুলে খুঁজছিলাম। এ সময় ব্যালট পেপারের মুড়িগুলো পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষককে জানাই।

নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, মেম্বার প্রতীকের দুই বান্ডিল ব্যালট পেপারের মুড়ি পাওয়ার বিষয়টি সন্ধ্যায় আমি শুনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬