বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বাড়ি থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। নেত্রকোনার মদনের পল্লী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কলেজছাত্রের নাম মাসুম মিয়া (২২)। তিনি ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

ভুক্তভোগীর পরিবার জানায়, ‘গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান মাসুম। বিষয়টি নিয়ে শুক্রবার সকালে সালিস হলেও কোনো সুরাহা হয়নি। মেয়েকে উদ্ধার করতে তার বাবা রোববার মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, বিষয়টি নিয়ে কয়েকবার দেন-দরবার হয়েছে। দরবারে উপস্থিত সবার সামনে মেয়েটি বলেছে তাকে একাধিকবার ধর্ষণ করেছে মাসুম মিয়া। মেয়েটি বর্তমানে মাসুম মিয়ার বাড়িতে আছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, এ ব্যাপারে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ প্রেরণ করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence