আখ ক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, বখাটের বিরুদ্ধে মামলা

২৩ আগস্ট ২০২১, ০৭:০৬ PM
 ভালুকা মডেল থানা

ভালুকা মডেল থানা © ফাইল ফটো

ময়মনসিংহের ভালুকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে জুয়েল মিয়া (২১) নামের এক বখাটের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী তার নানার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে আগে থেকেই ওঁত পেতে থাকা বখাটে জুয়েল তাকে ধরে পাশ্ববর্তী আখ ক্ষেতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বখাটে জুয়েল দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সফিকুল ইসলাম জানান, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের মল্লিকবাড়ী শহীদ নাজিমউদ্দীন উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে ও বাড়ির আশে পাশে একা পেলেই প্রেম নিবেদনের পাশাপাশি কুপ্রস্তাব দিতো তাদেরই প্রতিবেশি নয়নপুর গ্রামের ইছব আলীর ছেলে বখাটে জুয়েল মিয়া।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence