একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষক বরখাস্ত

১১ আগস্ট ২০২১, ১০:০৫ PM
 অভিযুক্ত শিক্ষক অনুপ কুমার মহন্ত

অভিযুক্ত শিক্ষক অনুপ কুমার মহন্ত © ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জে একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়াতে গিয়ে একাধিক শিক্ষার্থীকে কৌশলে ফাঁদে ফেলে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে।

জানা গেছে, ভুক্তভোগী এক ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। অভিযুক্ত ওই শিক্ষক পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া (বাজারপাড়া) গ্রামের অনিল চন্দ্র মহন্তের ছেলে অনুপ কুমার মহন্ত।

পীরগঞ্জ উপজেলার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০১৫ সালের ২৬ জুলাই ধর্মীয় (কাব্যতীর্থ) শিক্ষক হিসেবে অনুপ কুমার মহন্ত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি ছাত্রীদের প্রাইভেট পড়ানোর নামে কৌশলে ফাঁদে ফেলে যৌন হয়রানি করেন বলে ১০-১২ জন ছাত্রীর অভিভাবক মৌখিক এবং এক ছাত্রী লিখিত অভিযোগ দেন।

পরে এ নিয়ে আলোচনা করে গত ১২ জুলাই জরুরি সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি। সভায় ওই শিক্ষকও উপস্থিত ছিলেন। তিনি একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার কথা লিখিতভাবে স্বীকার করেছেন বলেও রবিউল ইসলাম জানান। 

তিনি আরও জানান, শিক্ষক অনুপ কুমার তিন-চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ঘটনা ফাঁস হয়। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ও অভিভাবক গণমাধ্যমকে জানান, বেশ কয়েকজন ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence