স্কুলশিক্ষকের বাড়ি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

০৩ আগস্ট ২০২১, ০৮:৩২ AM
স্কুলশিক্ষকের বাড়ি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

স্কুলশিক্ষকের বাড়ি থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার © ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দিতে এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে ১২ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ আগস্ট) রাতে উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড়গোয়ালী গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। ঐই স্কুল শিক্ষক আবু ইউসুফ বুলবুল উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ড্রেজারে মাটি কাটতে গিয়ে দেড় মাস আগে শিক্ষক আবু ইউসুফ মূর্তিটি পান শিক্ষক আবু ইউসুফ। বিষয়টি গোপন রেখে গত দেড় মাস ধরে ১২ কেজি ওজনের কিষ্ণুমূর্তিটি গোপনে বিক্রির চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মূর্তিটি জব্দ করা হয়।

সাকিবকে ফেরাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বিসিবি: আসিফ আকবর
  • ০৫ মার্চ ২০২৬
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির ৬ ড্রাম জেলি ধ্বংস, জরিমানা
  • ০৫ মার্চ ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের এখনই মুক্তি মিলছে না
  • ০৫ মার্চ ২০২৬
নতুন বিজ্ঞানমন্ত্রীর কাছে প্রত্যাশা
  • ০৫ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির ডিও অর্থমন্ত্রীর কাছে পাঠাল শিক…
  • ০৫ মার্চ ২০২৬
পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ‘বিশেষ ম্যাচ’ খেলবেন শান্ত-তা…
  • ০৫ মার্চ ২০২৬