চবির পাহাড়ে ধস, কাটা পাহাড় সড়কে চলাচলের অনুপযোগী

৩০ জুলাই ২০২১, ১২:২৫ PM
চবির পাহাড়ে ধস, কাটা পাহাড় সড়কে চলাচলের অনুপযোগী

চবির পাহাড়ে ধস, কাটা পাহাড় সড়কে চলাচলের অনুপযোগী © টিডিসি ফটো

লাগাতার বর্ষণের ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাটা পাহাড় এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কের পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুঁটি, গাছ ও মাটি ধসে কাটা পাহাড় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) আনুমানিক রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ জুলাই) সকালে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পাহাড় ধসের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান।

 

রেজিস্ট্রার বলেন, পাঁচটি বৈদ্যুতিক খুঁটি, কিছু গাছ ও মাটি ধসে পড়েছে। আপাতত আমরা মাটি, গাছ সরানোর ব্যবস্থা করছি। জনবল জোগাড় করা হচ্ছে। গাছগুলোর জন্য আসলে সমস্যা হচ্ছে। গাছ কাটতে হলে তো অনুমতি লাগে, তারপরও জরুরি ভিত্তিতে বিপজ্জনক গাছগুলো কেটে ফেলতে হবে। একটানা বৃষ্টি হলে আরও কিছু জায়গায় ধসের সম্ভাবনা আছে। আরও কয়েকটা গাছ আছে যেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলোও কাটতে হবে।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া এবিষয়ে বলেন, টানা তিনদিন বৃষ্টির কারণে পাহাড় ধসে পড়েছে। বর্তমানে কাটা পাহাড় সড়ক চলাচলের অনুপযোগী রয়েছে। ওই খুঁটিগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত সটকে চলাচল-উপযোগী করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬