লকডাউনের কারণে বিক্রির হাত থেকে বেঁচে গেল দুই মাদ্রাসাছাত্রী

২৭ জুলাই ২০২১, ০৬:০৮ PM
মারুফ হাসান

মারুফ হাসান © সংগৃহীত

বগুড়ায় অপহরণের শিকার দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১২। এই ঘট এই ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

আটক অপহরণকারীর নাম মারুফ হাসানকে (২২)।  গ্রেপ্তারকৃত মারুফ নন্দীগ্রাম উপজেলার মাহফুজার রহমানের ছেলে। মারুফকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার পরেরদিন মাদ্রাসা পড়ুয়া দুই বান্ধবী নিজ নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু তারা বাড়িতে ফিরে না আসায় ভিকটিমদের অভিভাবক তাদের স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে। কিন্তু কোন খোঁজ না পাওয়ায় অভিভাবকেরা নন্দীগ্রাম থানা এবং র‌্যাব-১২ বগুড়াকে নিখোঁজের বিষয়টি জানায়। 

পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং বগুড়া জেলার সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত একটার দিকে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে মারুফকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার দেয়া তথ্যমতে দুই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়। 

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অপহরণকারী চক্র ওই দুই ছাত্রীকে ফুঁসলিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়া শহরে নিয়ে আসে। অপহরণকারী চক্র তাদের ভয় দেখিয়ে চট্রগ্রামে নিয়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু লকডাউনের জন্য কোন সুবিধা জনক গাড়ি না পাওয়ায় তারা বগুড়া শহরে তাদের একটি বাসায় আটকিয়ে রাখে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষষ করার চেষ্টা করে।

তিনি আরো জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে গ্রেপ্তারকৃত অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
close