মসজিদের ঈমামের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

২৬ জুলাই ২০২১, ০৯:১৩ PM
অভিযুক্ত আবুল বাশার

অভিযুক্ত আবুল বাশার © সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল বাশার (৫০) নামে এক মসজিদের ঈমামের বিরুদ্ধে। এ ঘটনায় আজ সোমবার (২৬ জুলাই) চান্দিনা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন মাদ্রাসাছাত্রীর পিতা জহিরুল ইসলাম।

অভিযুক্ত আবুল বাশার উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের মুন্সিবাড়ির মৃত মোতালেব মুন্সীর ছেলে। তিনি সুহিলপুর ইউনিয়নের তীরচর নয়াবাড়ি মসজিদের ঈমাম।

জানা যায়, ওই মাদ্রাসাছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় গত ২২ জুলাই অজ্ঞাত স্থানে নিয়ে যান তিনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। টানা দুই দিন অজ্ঞাত স্থানে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করেন শিক্ষক আবুল বাশার। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুদিন পর তিনি তার ভাই আবু ইউসুফকে খবর দিয়ে তার হাতে মেয়েটিকে তুলে দিয়ে পালিয়ে যান।

এদিকে স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় মেয়েটিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে কুমিল্লার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

চান্দিনা থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence