অভিমানে আত্মহত্যা করেন দশম শ্রেণীর শারমিন

২২ জুলাই ২০২১, ০৮:৩৫ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

মায়ের সঙ্গে অভিমান করে শারমিন আক্তার (১৬) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শারমিন উত্তরপাড়া এলাকার শেখ বাড়ির লিয়াকত হোসেনের মেয়ে। সে মোহাম্মদপুর ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।

শারমিনের চাচা সোহাগ বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা ও ঠিকমত পড়াশোনা না করার কারণে শারমিনকে তার মা বকাঝকা করে। এরপর রাত ৯টায় দিকে শোবার ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ঈদের দিন বান্ধবীর সঙ্গে ঘুরতে যাওয়ায় মা ধমক দিলে শারমিন নামের এক শিক্ষার্থী অভিমান করে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬