স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

১৮ জুলাই ২০২১, ১০:৫৫ AM
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার © প্রতীকী ছবি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুমন মিয়া (৩২) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন ভুক্তভোগী শিক্ষার্থীর গৃহশিক্ষক ছিলেন। শনিবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী কাহিনা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সুমন মিয়ার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলায়। তিনি রূপসী কাহিনা এলাকায় ভাড়া থাকতেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলজার হোসেন জানান, ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন সুমন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২ জানুয়ারি সকালে ছাত্রীর মা, বাবা ও বোন স্থানীয় গাউছিয়া মার্কেটে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সকাল ১০টার দিকে সুমন ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন। কিন্তু এরপর বিয়ের জন্য চাপ দিলে তিনি গড়িমসি শুরু করেন।

শনিবার এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence