রাস্তা থেকে তুলে নিয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

০৯ জুলাই ২০২১, ১১:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় রাস্তা থেকে ধরে নিয়ে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি ধর্ষক মতিকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) গভীর রাতে ফতুল্লা মডেল থানার পুলিশ মতিকে গ্রেফতার করে। আজ শুক্রবার (৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার মতি (৪৫) জামালপুর জেলা সদরের তারা তারাগঞ্জ গ্রামের আফজাল মিয়ার ছেলে। তিনি বর্তমানে চাষাড়া রেললাইন এলাকায় বাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। ধর্ষক মতি স্থানীয় দোকানদার সাত্তারের চাচাতো ভাই।

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই বিকেল ৪টায় একটি বেসরকারি স্কুলের প্রথম শ্রেণির শিশু প্রাইভেট পড়তে যাচ্ছিল। এসময় রাস্তা থেকে শিশুটিকে ধরে মতি তার বাসায় নিয়ে যায়। এরপর ধর্ষণ শেষে শিশুটিকে সড়কে ছেড়ে দেয়। এঘটনায় শিশুটি তার প্রাইভেট শিক্ষিকাকে জানান। এরপর শিক্ষিকার কাছ থেকে শিশুটির বাবা মা জানতে পারেন। পরে মতির বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence