চট্টগ্রামের লোহাগাড়া

কঠোর লকডাউনেও দুর্ধর্ষ চুরি, পরিবারের সবাইকে অচেতন করে লুট

০৬ জুলাই ২০২১, ০৭:৩১ PM
পুলিশের ঘটনাস্থল পরিদর্শন

পুলিশের ঘটনাস্থল পরিদর্শন © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে ৩ বাড়ির পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উকিলের পাড়ার কবির আহমদ, আবুল হাশেম ও প্রবাসী রহমতুল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, চোরের দল বাড়িতে ঢুকে খাবারের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে অথবা ঘুমের মধ্যে ‌স্প্রে ক‌রে প‌রিবা‌রের সবাইকে অচেতন করে চুরির ঘটনাটি ঘটিছে।

এ ঘটনায় ওই পরিবারের বৃদ্ধা ও কিশোর-কিশোরীসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছেন। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে ।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা বেলাল উদ্দিন বলেন, আজ মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন থাকতে দেখতে পায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, গতরাতে কবির আহমদ, আবুল হাশেম ও প্রবাসী রহমতুল্লাহর বাড়িতে বাড়ির ভেন্টিলেটর দিয়ে ঢুকে চোরের দল। ধরাণা করা হচ্ছে, খবারে চেতনানাশক ঔষুধ মিশিয়ে অথবা ঘুমের মধ্যে ‌স্প্রে ক‌রে পরিবারের সকলে অচেতন করে। পরে চোরের দল স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, খবর পেয়ে সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। ধরাণা করা হচ্ছে, খবারে চেতনানাশক ঔষুধ মিশিয়ে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধা ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬