কঠোর লকডাউনে কোচিং সেন্টার চালু, ৩ শিক্ষকের জরিমানা

০৫ জুলাই ২০২১, ০৮:২০ PM
কোচিংয়ের ৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

কোচিংয়ের ৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত © সংগৃহীত

কঠোর লকডাউন অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে পাবনা শহরের চতুষ্কোন কোচিংয়ের ৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (৫ জুলাই) দুপুরে পুলিশ তাদের আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রোকসানা মিতা এই জরিমানা করেন।

পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, পাবনা শহরের খান বাহাদুর মার্কেটের পেছনে এস আর টাওয়ারের পঞ্চম তলায় ‘চতুষ্কোন কোচিং’ নামের একটি কোচিং সেন্টারে সরকারি নির্দেশনা অমান্য করে লকডাউনের মধ্যেই ক্লাস নেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। পরে জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়। কোচিংয়ের মালিককে পাওয়া না গেলেও, কিছু শিক্ষার্থী ও ৩ শিক্ষককে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। সেখানে করোনার কারণে সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে কোচিং চালানোর অভিযোগে ৩ শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর শিক্ষার্থীদের সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence