অনলাইন ক্লাসে ক্যামেরা চালু করে প্রেমিকার সঙ্গে ছাত্রের শারীরিক সম্পর্ক

০৫ জুলাই ২০২১, ০৩:১৬ PM
অনলাইন ক্লাসের ক্যামেরা বন্ধ করতে ভুলে যান ওই ছাত্র

অনলাইন ক্লাসের ক্যামেরা বন্ধ করতে ভুলে যান ওই ছাত্র © সংগৃহীত

করোনা পরিস্থিতিতে পড়াশোনা শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি টপকে চলে এসেছে কম্পিউটার ও মোবাইল ফোনে। বাড়ি বসেই চলছে ক্লাস-পরীক্ষা। মাঝে মধ্যেই অনলাইনে ক্লাস-পরীক্ষা চলাকালীন নানা ধরনের অদ্ভুত ঘটনা সামনে চলে আসছে। তেমন একটি ঘটনা ঘটল ভিয়েতনামের একটি কলেজের অনলাইন ক্লাসে।

ভুলে অনলাইন ক্লাসের ক্যামেরা বন্ধ না করে দেশটির এক কলেজছাত্র প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়েন। এক পর্যায়ে শারীরিক সম্পর্কেও মিলিত হন তারা। এ ঘটনা ক্লাসে অংশগ্রহণকারীরা শিক্ষক-শিক্ষার্থীরা তো দেখেছেন বটেই; একই সঙ্গে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তা দেখেন অনেকেই। সম্প্রতি দেশটির হো চি মিন শহরে এই ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, নিজের কম্পিউটারের ক্যামেরা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন ওই কলেজছাত্র। ফলে সবাই দেখে ফেলেন পুরো ঘটনা।

ওই ছাত্র ক্লাস চলাকালীন প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক শুরু করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক। তিনি চিৎকার করে বলেন, ‘তুমি কী করছ? তাও আবার ক্যামেরার সামনে!’

শিক্ষককের চিৎকার শুনে হুঁশ ফেরে ওই কলেজছাত্রের। দ্রুত ক্যামেরা বন্ধ করেন তিনি। যদিও এরই মধ্যে এই দৃশ্য কেউ একজন রেকর্ড করে ফেলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়েও পড়ে।

ভিয়েতনামের সংবাদপত্র লাও ডং জানিয়েছে, পরে শিক্ষক ও বাকি ছাত্র-ছাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন ওই ছাত্র। ঘটনা জেনে তাকে ক্ষমা করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষও। তারা জানিয়েছে, ওই ছাত্রকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তাকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভিডিওটি শেয়ার না করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬