‘আই হেট লাইফ’ লিখে আত্মহত্যা করলেন ১৬ বছরের হ্যাপি

৩০ জুন ২০২১, ০৯:২৬ PM
রুনা আক্তার হ্যাপির ডায়েরি

রুনা আক্তার হ্যাপির ডায়েরি © সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ফাঁস দিয়ে রুনা আক্তার হ্যাপি নামে ১৬ বছর বয়সী এক কিশোরী আত্মহত্যা করেছেন। তবে একটি ডায়েরিতে মৃত্যুর কারণ লিখে গেছেন তিনি। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের লাংলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হ্যাপি একই গ্রামের আব্দুল আলীর মেয়ে।

হ্যাপির বড় বোন হেনা আক্তার বলেন, রানা নামে এক যুবকের সঙ্গে হ্যাপির প্রেম ছিল। আমরা তাকে বুঝিয়েছি সময় এলে বিয়ে দেব। এছাড়া একটি ডায়েরির কয়েকটি পৃষ্ঠায় নিজের বেদনাময় কথা লিখে গেছেন হ্যাপি।

ডায়েরিতে হ্যাপি লিখেছেন, ‘জীবনটা অনেক কষ্টের তাকেও নিয়ে স্বপ্ন দেখা শিখেছি আজ এতটায় একা যে কারো কাছে কিছু বলতে পারি না কী এমন জীবন, আমার কিছুই বুঝতে পারতেছি না, আই হেট লাইফ।’

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচঁড় জানান, হ্যাপির সঙ্গে রানা নামের এক যুবকের প্রেম ছিল। মোবাইলের কললিস্টে রানার নম্বর পাওয়া গেছে। প্রেমের জেরেই মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন হ্যাপি। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬