অপহরণের পর মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

২৭ জুন ২০২১, ১০:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় মুক্তিপণের দাবিতে এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মিনাপাড়া গ্রামের মাঠ থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম আবির হোসেন (১২)। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে সে নানার বাড়ি গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে বসবাস করত। স্থানীয় একটি স্কুলে ছাত্র ছিল সে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদের সঙ্গে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। কিছুক্ষণ পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায় আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে।

পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর এক ঘণ্টা পর আবিরের ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবার বিষয়টি গাংনী থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে হাত-পা বাধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আবিরকে নিয়ে যাওয়া হামিম হোসেন ও মুজাহিদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কেউ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence